সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামে একটি মাছের ঘেরে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ফজলুল হক বলেন, দীর্ঘদিন ধরে ওই ঘেরে কিছু বহিরাগত শ্রমিক কাজ করছেন। প্রতি রাতে সেখানে যেন উৎসব হয়। বাইরে থেকেও অনেকে আসেন। রান্না করা হতো মাংস, তবে কিসের মাংস, তা কেউ নিশ্চিত করে বলতে পারতেন না। বন বিভাগের অভিযানে বিষয়টি স্পষ্ট হয়েছে যে তাঁরা হরিণের মাংস রান্না করছিলেন।
বন বিভাগের অভিযানে বিষয়টি স্পষ্ট হয়েছে যে তাঁরা হরিণের মাংস রান্না করছিলেন। সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগ কর্মকর্তা মশিউর রহমান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। সেখান থেকে রান্না করা প্রায় ১০ কেজি পরিমাণ হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।































































































































































































































