সিলেটের দক্ষিণ সুরমা থেকে হেফাজতে নেওয়া একটি বকনা বাছুরের মালিকের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাছুরটির বয়স আনুমানিক এক বছর। এর গায়ের রং কালো। বর্তমানে এটি দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির হেফাজতে আছে।
বাছুরটির প্রকৃত মালিককে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান অথবা দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম প্রথম আলোকে বলেন, প্রকৃত মালিককে উপযুক্ত প্রমাণ দিয়ে বাছুরটি নিয়ে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে অনুরোধ করা হয়েছে।































































































































































































































