সিলেটে বিকাশের টাকা লুটের ঘটনা

সিলেটে বিকাশের টাকা লুটের ঘটনা

সিলেটে মহানগরের মোগলাবাজার থানার লালমাটিয়া এলাকায় গাড়ি থামিয়ে অর্ধকোটি টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ভুক্তভোগী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের কয়েকজন কর্মকর্তা গাড়িতে করে ফেঞ্চুগঞ্জ উপজেলায় কিছু ব্যবসায়ীকে টাকা দিতে যাচ্ছিলেন। ব্যাংক বন্ধ থাকায় তাঁরা নগদ ৫০ লাখ ৭০ হাজার টাকা বহন করছিলেন।

তাঁদের বহনকারী গাড়িটি লালমাটিয়া এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে আসা ৮ থেকে ৯ জন দুর্বৃত্ত দেশি অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িটি থামায়। এ সময় তারা গাড়িতে আঘাত করে পাঁচটি কালো সিনথেটিক স্কুলব্যাগে থাকা পুরো টাকা লুট করে নিয়ে যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।