সিলেট সদর উপজেলার ঘোপাল এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে আজ শুক্রবার সন্ধ্যার পর অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।































































































































































































































