সিলেট মহানগরে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত তিন দিনে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ১১৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
আটককৃতদের মধ্যে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকদ্রব্য মামলা, ছিনতাইকারী রয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ ১১৮ জনকে আটক করে।































































































































































































































