সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ স্বামী মারা গেছেন জানেন না চিকিৎসাধীন স্ত্রী, নির্বাক চার শিশুসন্তান

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ স্বামী মারা গেছেন জানেন না চিকিৎসাধীন স্ত্রী, নির্বাক চার শিশুসন্তান

আজ রোববার ভোরে স্বামী-স্ত্রী একসঙ্গে কাজে বেরিয়েছিলেন। ঘরে রেখে গিয়েছিলেন চার শিশুকে। কিন্তু কর্মস্থলে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্বামী। একই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্ত্রী, যিনি এখনো জানেন না, তাঁর স্বামী আর বেঁচে নেই।

কিছু বুঝে উঠতে পারছে না ওই দম্পতির চার শিশুসন্তান, নির্বাক হয়ে পড়েছে তারা। আজ সকাল ছয়টার দিকে সিলেটের তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।