সিলেট বিভাগে ব্র্যাকের কার্যক্রম বৃদ্ধি

সিলেট বিভাগে ব্র্যাকের কার্যক্রম বৃদ্ধি

সিলেট বিভাগে গত এক বছরে প্রতি পাঁচজন বাসিন্দার মধ্যে একজনের কাছে ব্র্যাকের সেবা পৌঁছেছে। স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি, দুর্যোগ মোকাবিলা, নিরাপদ পানি ও স্যানিটেশন, জলবায়ু সহনশীলতা, অভিবাসন ও দক্ষতা উন্নয়নসহ নানা খাতে এ সহায়তা দেওয়া হয়েছে।

ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান বলেন, মানুষের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়াই ব্র্যাকের লক্ষ্য। সমন্বিত উন্নয়নের জন্য সাতটি অগ্রাধিকার খাতে কাজ করছে ব্র্যাক।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ১৪৫ মিলিয়ন মানুষের সঙ্গে কাজ করা ব্র্যাক ২০৩০ সালের মধ্যে ২৫০ মিলিয়ন মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।