সিরাজগঞ্জে ব্যবসায়ীকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে শাটার তুলে দোকানের ভেতরে

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে শাটার তুলে দোকানের ভেতরে

সিরাজগঞ্জ শহরে আজিমুল ইসলাম (৩০) নামের এক কাপড় ব্যবসায়ীকে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে শহরের নিউমার্কেটের ‘মেসার্স শীতল ফ্যাশন’ নামের একটি কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করার পর আজিমুল ইসলামকে ঢাকায় পাঠানো হয়েছে। আজিমুল ইসলাম শীতল ফ্যাশনের স্বত্বাধিকারী এবং শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে বাড়ি থেকে দোকানে যান আজিমুল ইসলাম। তখন মার্কেটের অন্য দোকান সেভাবে খোলেনি। আজিমুলের দোকানের শাটার নামানো থাকা অবস্থায় নিচ দিয়ে রক্ত গড়িয়ে বাইরের দিকে যেতে দেখে স্থানীয় লোকজন শাটার তুলে দোকানের ভেতরে তাঁকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।