সিরাজগঞ্জে সলঙ্গায় বাসের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১ নম্বর ব্রিজ এলাকায় (সিরাজগঞ্জের সলঙ্গা থানার কান্দিপাড়া) এই দুর্ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত আসছে...
পটিয়ায় পুলিশের অভিযানে যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪ চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের পৃথক অভিযানে যুবলীগের এক কর্মীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন।































































































































































































































