সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভাঙা ডিমের চাহিদা বেড়েছে। ফার্মের মুরগির ডিমসহ সব ধরনের ডিমের দাম বাড়ায় স্বল্প আয়ের মানুষেরা এখন দোকানে দোকানে ভাঙা ডিম খুঁজছেন। এ সুযোগে ভাঙা ডিমের দামও আগের তুলনায় কিছুটা বেড়েছে।
ধানগড়া বাজারের তিনজন ডিম ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত পরিবহনের সময় কিছু ডিম ভেঙে যায়। এসব ভাঙা ডিম তাঁরা আলাদা করে রাখেন। কিছুদিন আগেও এসব ডিমের তেমন চাহিদা ছিল না। দিনের বেচাকেনা শেষে বিক্রেতারা ভাঙা ডিম নিজেরা খাওয়ার জন্য বাড়িতে নিয়ে যেতেন।
ভাঙা ডিম কিনতে আসা এক দিনমজুর বলেন, আগে কখনো ভাঙা ডিম কিনতে হয়নি। আগে যে দামে ভালো ডিম কিনতেন, এখন সেই দামেই ভাঙা ডিম কিনছেন।































































































































































































































