সিরাজগঞ্জে ফেনসিডিল রাখার দায়ে আব্দুল মজিদ মোল্লা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এ কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ মোল্লা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পং করটিয়া গ্রামের বশির মোল্লার ছেলে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ২৫ আগস্ট রাতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি চালায় পুলিশ। এ সময় উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইলগামী প্রাইভেটকার থেকে দুইশ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক করা হয় প্রাইভেটকার চালক হযরত আলী ও মাদক ব্যবসায়ী আব্দুল মজিদ মোল্লাকে। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার এসআই আসলাম আলী বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ বিচারক আব্দুল মজিদ মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় চালক হযরত আলীকে বেকসুর খালাস প্রদান করেন।
সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে বিচিত্র মনোভাব লক্ষ্য করা যায়। এক পাশে কেউ কেউ এই রায়ে আশ্চর্যবোধ করছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া উচিত। এক স্থানীয় বলেন, মাদক ব্যবসায়ীরা সমাজের ক্ষতি করে। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া উচিত।
সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে বিচিত্র মনোভাব লক্ষ্য করা যায়। এক পাশে কেউ কেউ এই রায়ে আশ্চর্যবোধ করছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া উচিত।































































































































































































































