সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত

সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মাজার গেট এলাকায় অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে ওই এলাকার একটি ভাঙারি দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আরমান। তাঁর বাড়ি নোয়াখালী জেলায়। তবে তিনি উপজেলার কুমিরা ইউনিয়নের রাজাপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। আহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আরমান একটি ভটভটি নিয়ে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত লোহালক্কড় (স্ক্র্যাপ) সংগ্রহ করে ভাঙারি দোকানে বিক্রি করতেন। তিনি পাঁচটি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে আজ বেলা আড়াইটার দিকে তা কুমিরা এলাকার ভাঙারি দোকানটিতে বিক্রি করতে আসেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।