সীতাকুণ্ডের সমুদ্রসৈকতে ঢেউয়ের ধাক্কায় একজন নিখোঁজ

সীতাকুণ্ডের সমুদ্রসৈকতে ঢেউয়ের ধাক্কায় একজন নিখোঁজ

সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে পর্যটকদের নিষেধ সত্ত্বেও পাঁচ তরুণ পর্যটক গোসলে নেমে পড়েন। হঠাৎ বড় একটি ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যান সবাই। স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করলেও মোহাম্মদ রিফাত হোসেন (১৮) নামের এক তরুণকে উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

আজ শনিবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ রিফাত হোসেনের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকায়। উদ্ধারকারীদের একজন মো. সুমন বলেন, ‘আমরা সাগর পাড়ে থাকি। সাগরের অবস্থা বুঝি। তাই পর্যটকদের পানিতে নামতে নিষেধ করেছিলাম। তা সত্ত্বেও তারা নেমেছে। আমাদের কথা শোনেনি। হঠাৎ একটি ঢেউয়ে পাঁচজনের সবাই তলিয়ে যায়।

মো. রমজান নামে ওই এলাকার এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, মৌসুমের এ সময়ে সীতাকুণ্ডের সমুদ্র উপকূল উত্তাল থাকে। যেকোনো মুহূর্তে ঢেউ বিশালাকার ধারণ করতে পারে। তাঁরা পর্যটকদের নিষেধ করেন। পর্যটকেরা তাঁদের কথা না শোনার ফলে দুর্ঘটনার ঘটে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।