চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুকুরে ডুবে খালা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কুমিরা ইউনিয়নের রাজাপুর এলাকায় বড় কুমিরা মাজার গেট-সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সীমা আক্তার (৯) ও আব্দুল্লাহ (৫)। তারা সম্পর্কে খালা-ভাগ্নে।
সীমা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে এবং আব্দুল্লাহ ময়মনসিংহ জেলার বাসিন্দা মাসুদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলাধুলার একপর্যায়ে ছোট শিশু আব্দুল্লাহ অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে সীমা আক্তারও পানিতে নেমে পড়ে এবং একপর্যায়ে দুজনই ডুবে যায়।































































































































































































































