সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা যান

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা যান

ঈদের ছুটিতে ঘুরতে মোটরসাইকেলে ক‌রে দুই বন্ধু ঢাকা থে‌কে সি‌লেট যা‌চ্ছি‌লেন। হাসি ও গল্পের তাঁদের সেই আনন্দযাত্রা হঠাৎ রূপ নিল বিষাদে। সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মারা গেছেন। সোমবার দিবাগত রাত তিনটার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা।

মারা যাওয়া দুজন হলেন আশিক আহমেদ (২৫) ও আবুল বাশার (৩৫)। আশিক আহমেদ ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকার মো. সেলিম মিয়া ও হাফেজা আক্তারের ছে‌লে। আর আবুল বাশার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাগবের এলাকার মো. আবদুল বাতেন ও আনোয়ারা বেগম দম্পতির ছে‌লে।

পুলিশ জানায়, দুই বন্ধু একটি হোটেলে কাজ করতেন। ঈদের ছুটিতে আনন্দ ভাগাভাগি করতে তাঁরা মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। রাতের অন্ধকারে মহাড়‌কের সাহেববাড়ি গেট এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তাঁরা গুরুতর আহত হন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।