সোনারগাঁয়ের বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণে দগ্ধ শেফের মৃত্যু

সোনারগাঁয়ের বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণে দগ্ধ শেফের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শংকর গোমেজ (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শংকর জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ক্যানটিনের শেফ ছিলেন। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার হরিপুর ইউনিয়নের চিটাগুড়ি দিয়ারা পাড়া জোসি গোমেজের ছেলে।

গত বুধবার দুপুরে সোনারগাঁর মেঘনাঘাট এলাকায় জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের (৭১৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র) ক্যানটিনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।