ইরান যুদ্ধের কারণে জ্বালানিসংকট ও লোডশেডিংয়ে কৃষকের সেচকাজ ব্যাহত হচ্ছে, বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত গ্রামের এক স্বশিক্ষিত উদ্ভাবক সোলেমান আলী তৈরি করেছেন ‘ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র’, যেটি দেশের কৃষি ও জ্বালানি খাতের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী সমাধান হতে পারে।
সোলেমানের তৈরি করা ভ্রাম্যমাণ সেচযন্ত্রটি স্থানীয়ভাবে কৃষকের চিরচেনা সেচ সমস্যার সহজ সমাধান দিয়েছে। যেহেতু এটি চাকা লাগানো এবং স্থানান্তরযোগ্য, তাই কৃষকের নিজের জমিতে আলাদা করে স্থায়ী পরিকাঠামো তৈরির প্রয়োজন পড়ছে না।
মাত্র ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই যন্ত্র দিয়ে দিনে ১০ একর জমিতে সেচ দেওয়া সম্ভব, যা দেশের প্রান্তিক কৃষকের জন্য এক বিশাল প্রাপ্তি।































































































































































































































