স্ত্রীর চুল কেটে পালালেন স্বামী, মামলা করেছেন গৃহবধূ

স্ত্রীর চুল কেটে পালালেন স্বামী, মামলা করেছেন গৃহবধূ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে এ ঘটনায় ওই নারী স্বামী, শ্বশুর–শাশুড়ির নামে মামলা করেছেন।

ভুক্তভোগী গৃহবধূর নাম মিম আক্তার (৩০)। তিনি আখাউড়ার আজমপুর গ্রামের জহিরুল ইসলামের মেয়ে। পাশের রামধননগর গ্রামের ইছহাক মিয়ার ছেলে দ্বীন ইসলাম ওরফে দিনু মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে তাঁরা ২০১৯ সালে আদালতের মাধ্যমে বিয়ে করেন। তাঁদের সাড়ে পাঁচ বছর বয়সী একটি ছেলেসন্তান আছে।

খোঁজ নিয়ে জানা যায়, দ্বীন ইসলাম পেশায় সেলুনকর্মী। বর্তমানে নরসিংদীতে সেলুনে কাজ করেন। একসময় ঢাকার বসুন্ধরা এলাকায় একটি সেলুনে কাজ করতেন। কয়েক দিন ধরে নরসিংদীতে নতুন একটি সেলুন দিতে স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন দ্বীন ইসলাম ও তাঁর মা–বাবা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।