সুগন্ধা নদী ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে

সুগন্ধা নদী ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে

ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীর তীরবর্তী পুরাতন স্টিমারঘাট এলাকা বিশাল ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পৌরসভার অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে প্রতিদিন শহরের গৃহস্থালি, বাজার ও অন্যান্য আবর্জনা উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে। বৃষ্টি বা জোয়ারের পানিতে এসব ময়লা সরাসরি নদীতে ছড়িয়ে পড়ছে, যা পানি ও বায়ুকে মারাত্মকভাবে দূষিত করছে।

এক সময়ের স্বচ্ছ ও প্রাণবন্ত সুগন্ধা নদী এখন দুর্গন্ধময় ও ময়লায় ভরে উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র দুর্গন্ধে নাকাল হয়ে পড়েছেন তারা। নদীর পানি ব্যবহারের উপযোগী নেই।

পরিবেশবিদরা বলছেন, এ ধরনের অপরিকল্পিত বর্জ্য ফেলার ফলে নদীর জলজপ্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। দীর্ঘমেয়াদে এটি পুরো এলাকার পরিবেশগত ভারসাম্য নষ্ট করবে এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।