উজানে ভারী বৃষ্টির কারণে সুনামগঞ্জে আকস্মিক বন্যা পরিস্থিতির সম্ভাবনা

উজানে ভারী বৃষ্টির কারণে সুনামগঞ্জে আকস্মিক বন্যা পরিস্থিতির সম্ভাবনা

উজানে ভারী বৃষ্টির কারণে সুনামগঞ্জে আকস্মিক বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে হাওরের কৃষকেরা যথাসাধ্য চেষ্টা করছেন জমির পাকা ধান কেটে তোলার। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চার দিনের মধ্যে জমির পাকা ধান কাটার অনুরোধ জানিয়েছে।

পাউবোর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর আগামী সাত দিনের বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।