সুনামগঞ্জে আকস্মিক বন্যার পুর্ভাবাসে কৃষকরা দুশ্চিন্তায়

সুনামগঞ্জে আকস্মিক বন্যার পুর্ভাবাসে কৃষকরা দুশ্চিন্তায়

সুনামগঞ্জে আকস্মিক বন্যার পুর্ভাবাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবি)। আর এই পুর্ভাবাসে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। শুক্রবার দুপুরে পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ এপ্রিল মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ২৮-৩০ এপ্রিল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পুর্ভাবাস রয়েছে। প্রধান নদীসমূহে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে। ফলে ২৮ এপ্রিল থেকে সুনামগঞ্জ জেলায় আকস্মিক বন্যার ঝুঁকি আছে। এতে করে হাওরে ফসলের ক্ষতির আশংকা আছে। তাই হাওরে যে সকল জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে সে সকল জমির ধান দ্রুত কাটার অনুরোধ করা গেলো।

হাওরে বোরো ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক-কৃষাণীরা কিশোরগঞ্জের দিগন্তজোড়া হাওরে এখন সোনালী ধানের সুবাস। চারদিকে ধান কাটা আর মাড়াইয়ের মহোৎসবে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। তবে হাওরবাসীর মনে স্বস্তি নেই। অতিবৃষ্টির জলাবদ্ধতা আর আকাশচুম্বী উৎপাদন খরচের বিপরীতে ধানের বাজারমূল্য তলানিতে নেমে আসায় চরম হতাশায় ভুগছেন হাজার হাজার কৃষক।

পূর্বধলায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে বাকৃবি শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক শিক্ষা অর্জনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে কৃষি অর্থায়ন, গ্রামীণ ব্যাংকিং ব্যবস্থা, কৃষকদের আর্থিক অবস্থা এবং ঋণ ব্যবস্থাপনাসংক্রান্ত তথ্য সংগ্রহ করছেন। এ কার্যক্রমের মাধ্যমে তারা কৃষি খাতে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।