সুনামগঞ্জে বৃষ্টি ও বজ্রপাতে কৃষকেরা ভোগান্তিতে

সুনামগঞ্জে বৃষ্টি ও বজ্রপাতে কৃষকেরা ভোগান্তিতে

সুনামগঞ্জে আবার বৃষ্টি ও বজ্রপাত শুরু হওয়ায় হাওরের ধান কাটা ও শুকানো নিয়ে নতুন করে ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। টানা দুর্যোগের পর দুই দিনের স্বস্তি মিললেও গতকাল শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি।

গতকাল রাত থেকে শুরু হওয়া বজ্রসহ বৃষ্টি আজ শনিবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। এর আগে টানা চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পর গত বৃহস্পতিবার কিছুটা রোদ দেখা গেলে হাওরের কৃষকেরা ধান কাটা ও মাড়াইয়ের কাজে নামেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।