সুন্দরবনে দস্যুদের হাতে জিম্মি ৩২ জেলেকে উদ্ধার

সুন্দরবনে দস্যুদের হাতে জিম্মি ৩২ জেলেকে উদ্ধার

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে বনদস্যু দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা ৩২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় দস্যুদের আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুন্দরবনের কেওড়াতলা খাল ও বড় দুদমুখ খাল–সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর এলাকার জেলেরা মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গেলে দয়াল বাহিনীর সদস্যরা তাঁদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে। জেলেদের ফিরিঙ্গি খাল ও কুনচির খাল–সংলগ্ন এলাকা থেকে ধরে নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, জিম্মি জেলেদের নিয়ে দয়াল বাহিনীর সদস্যরা কয়রা উপজেলার আওতাধীন সুন্দরবনের আন্দারমানিক এলাকার টোটা ও কেওড়াতলা খাল–সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।