সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন খাল ও নদী এলাকা থেকে গত দুই দিনে ১৫ জন জেলে ও মৌয়ালকে অপহরণের ঘটনা ঘটেছে। গত সোম ও গতকাল মঙ্গলবার তাঁদের অপহরণ করা হয়। ইতিমধ্যে অপহৃত কয়েকজনের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে।
বনদস্যু আলিম ও নানাভাই ওরফে ডন বাহিনীর বিরুদ্ধে জেলে ও মৌয়ালদের অপহরণের অভিযোগ উঠেছে। গত দুই দিনে কোনো জেলে লোকালয়ে ফিরে আসেননি কিংবা তাঁদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
ফিরে আসা কয়েকজন জেলে বলেন, তাঁরা কদমতলা ও কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে এক সপ্তাহ আগে কাঁকড়া ধরতে বনে গিয়েছিলেন।































































































































































































































