সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর প্রধানসহ সাত সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করা সদস্যরা হলেন সুমন হাওলাদার, রবিউল মল্লিক, রফিক শেখ, সিদ্দিক হাওলাদার, গোলাম মল্লিক, ইসমাইল খান ও মাহফুজ মল্লিক।
আত্মসমর্পণ করা সদস্যদের মধ্যে ছয়জন মোংলা থানার এবং একজন রামপাল থানার বাসিন্দা। কোস্টগার্ড জানিয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে জেলে, বাওয়ালি ও বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।































































































































































































































