সাতক্ষীরার সুন্দরবনে গুলিতে আমিনুর রহমান (৪৫) নামের এক কাঁকড়াশিকারির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহত ব্যক্তির সঙ্গে থাকা জেলেদের দাবি, বন বিভাগের স্মার্ট প্যাট্রল টিমের সদস্যদের ছোড়া গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে বন বিভাগ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনার জেরে ক্ষুব্ধ জেলেরা বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন ও সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এতে পাঁচ বনকর্মী আহত হয়েছেন।
আজ সোমবার সকাল ১০টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় আমিনুর গুলিবিদ্ধ হন। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের বাসিন্দা।































































































































































































































