স্বামীর গলাকাটা লাশ দেখে স্ত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসেন

স্বামীর গলাকাটা লাশ দেখে স্ত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসেন

নাটোরের সিংড়া উপজেলায় নিজ ঘর থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

সিংড়া থানা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম গতকাল রোববার রাতে স্থানীয় বাজার থেকে বাড়িতে আসেন। রাতের খাওয়া শেষে তিনি দরজা খোলা রেখে একাকী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।

ভোর পাঁচটার দিকে পাশের ঘর থেকে স্ত্রী ফজরের নামাজ পড়তে উঠে দেখেন, স্বামীর ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে বিছানার ওপর গলাকাটা অবস্থায় তাঁর স্বামীর লাশ দেখতে পান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।