বিগত দুই সরকারের ব্যর্থতার কারণে হামের সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিগত দুই সরকারের ব্যর্থতার কারণে হামের সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত দুই সরকারের ব্যর্থতার কারণে হামের সংক্রমণ বেড়েছে। তিনি বলেছেন, বিগত দুই সরকার হামের টিকার ক্যাম্পেইন না করার কারণে শিশুদের বড় একটি অংশ টিকার আওতার বাইরে রয়ে গেছে, যাদের এখন হাম হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকার এখন দেশব্যাপী হামের টিকা কার্যক্রম শুরু করেছে। শুরুতে দেশের ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু করলেও গত ২০ তারিখ থেকে সারা দেশে পূর্ণাঙ্গভাবে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাবি ও ইউনিসেফের কাছে কৃতজ্ঞ, যারা আমাদের টিকা দিয়ে যাচ্ছে। গ্যাবি হামের জন্য দুই মিলিয়নের বেশি টিকা দিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।