তাহিরপুরে রক্তি নদীতে পড়ে গিয়ে কাঠ মিস্ত্রি নিহত

তাহিরপুরে রক্তি নদীতে পড়ে গিয়ে কাঠ মিস্ত্রি নিহত

সুনামগঞ্জের তাহিরপুরের রক্তি নদীতে পানিতে ডুবে রাকিবুল হোসেন(২৬)নামে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচ টায় দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজারের নৌকা ঘাট থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। নিহত রাকিবুল ইসলাম মুন্সিগঞ্জ জেলা লৌহজং থানায় বালিগা গ্রামে দিল মোহাম্মদ এর ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, একটি পর্যটন-বাহী হাউজবোটে কাঠের কাজ করছিলেন। এসময় হঠাৎ করে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশসহ ফায়ারসার্ভিসের লোকজন এসে রাকিবুলের লাশ উদ্ধার করেন।

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।