টাঙ্গাইলের এক খামারি হামিদা আক্তারের মানিক গরুটি কুষ্টিয়ায় কোরবানির জন্য নিয়ে আসা হয়েছে। গরুটির দাম ১৮ লাখ টাকা। খামারি হামিদা আক্তার বলেন, তিনি গরুটিকে উন্নতমানের খাবার দিচ্ছেন। তিনি বলেন, তার ইচ্ছা ছিল ২০ লাখ টাকায় গরুটি বিক্রি করবেন। কিন্তু শেষ সময়ে বড় গরুর ক্রেতা না পাওয়ায় কম দামেই বিক্রি করতে হয়েছে।
খামারি হামিদা আক্তার বলেন, তিনি ১০ বছর ধরে গরু পালন করছেন। তিনি বলেন, খরচের অর্ধেক টাকার চালান উঠে না। তিনি বলেন, প্রতিদিন ১০ হালি করে বিচি কলা খায়। ৪ কেজি করে বুট খায়। ভুসি যতটুকু পারে। আর এক কেজি আতপ চালের ভাত খায়।
আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোর্শেদ আলম বলেন, অনলাইনে নারী উদ্যোক্তা হামিদার অসহায়ত্বের বিষয়টি জানার পর ফাউন্ডেশন গরুটি কেনার সিদ্ধান্ত নেয়। ঈদের তৃতীয় দিনে কোরবানি দিয়ে মাংস এতিম ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে।































































































































































































































