টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্বপ্রান্তে ট্রাক দুর্ঘটনায় ১৫ জন নিহত

টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্বপ্রান্তে ট্রাক দুর্ঘটনায় ১৫ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রড বোঝাই ট্রাক উল্টে ১৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আজ সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রোহানী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।