টাঙ্গাইলে নারী ও নবজাতকের লাশ উদ্ধারের পরিচয় ছয় দিনেও মেলেনি

টাঙ্গাইলে নারী ও নবজাতকের লাশ উদ্ধারের পরিচয় ছয় দিনেও মেলেনি

টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে নারী ও নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধারের ছয় দিন পরও তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। গত সোমবার সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদের পাড় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পাচ্ছিলেন। তাঁরা সেখানে গিয়ে নারীর চুল দেখতে পান। এ সময় মাটির নিচের থাকা বস্তার একটি অংশ কুকুর কামড়ে ধরে টানছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের মাটি খুঁড়ে অজ্ঞাত নারী ও নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার করে। পরে লাশ দুটি অজ্ঞাত হিসেবে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।