টাঙ্গাইলে নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

টাঙ্গাইলে নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার পদ্মার চরে যায় তার প্রতিনিধি দল। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমনের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা নিহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। আশ্বাস দেন আগামীতেও পাশে থাকার। পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুসার বিশ্বাস, লাল মোহাম্মদ, কামাল উদ্দিন মেম্বারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় মোবাইল ফোনে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ড. সাইমুম পারভেজ।

পাটুরিয়া-দৌলতদিয়া, পাটুরিয়া-কাজির হাট, আরিচা-কাজিরহাট নৌ চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানিয়েছেন, ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সকাল ১১ থেকে তিনটি নৌপথে সকল ধরনের নৌ যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

কোরবানির হাটে মহিষের আক্রমণে দুইজনের মৃত্যু জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে মজিবুর রহমান (৪৮) ও রুহুল আমিন (৪৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে পরিবার

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।