দেশের ১৭ জেলায় তাপপ্রবাহ, ঢাকায় তাপমাত্রা সামান্য কমেছে

দেশের ১৭ জেলায় তাপপ্রবাহ, ঢাকায় তাপমাত্রা সামান্য কমেছে

দেশের ১৭ জেলায় আজ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলার সংখ্যা ছিল ২১। সেই হিসাবে গতকালের চেয়ে আজকের তাপপ্রবাহের এলাকা কমেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রাও সামান্য কমেছে। তবে গরমের অনুভূতি কিন্তু গতকালের মতোই। রাজধানীতে আজ তাপমাত্রা কিছুটা কমলেও সেখানেও অনুভূতি প্রায় আগের মতোই। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামীকালও তাপপ্রবাহ থাকতে পারে বিভিন্ন জেলায়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ প্রথম আলোকে বলেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।