ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নে গত দেড় বছরের ও বেশি সময় ধরে সার্ভার জটিলতায় নামজারি রিটার্ন বন্ধে ৭টি মৌজার জমি দলিল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মৌজার কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার আমার দেশকে এ তথ্য জানিয়েছেন তজুমদ্দিন উপজেলার এসিল্যান্ডের দায়িত্বে থাকা ইউএনও মো. রেজাউল ইসলাম।
অনলাইনে ডিএলআরএমএসএ অন্তর্ভুক্ত না থাকায় নামজারি রিটার্ন বন্ধ থাকায় ভোলা জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি।
এতে করে শম্ভুপুর ইউনিয়নের শিবপুর, বাদলীপুর, গোলকপুর, চর কোড়ালমারা, চর লামছি কোড়ালমারা, লামছি শম্ভুপুরের জমি কেনা-বেচা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।































































































































































































































