টেকনাফে ইটভাটার মাটি খুঁজে পাওয়া যায় আইস-ইয়াবা, পিস্তল ও গুলি

টেকনাফে ইটভাটার মাটি খুঁজে পাওয়া যায় আইস-ইয়াবা, পিস্তল ও গুলি

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইটভাটার মাটি খুঁজে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় একাধিক মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ কেজি ক্রিস্টাল মেথ (আইস), এক লাখ ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন নুরুল কবির। তিনি একাধিক মামলার পলাতক আসামি বলে জানিয়েছে নৌবাহিনী।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।