তেল ছাড়া সংসার চলবে না, তাই লাইনে দাঁড়িয়ে খাওয়া বাদ দিয়ে

তেল ছাড়া সংসার চলবে না, তাই লাইনে দাঁড়িয়ে খাওয়া বাদ দিয়ে

সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, তা নিয়ে অভিযোগ নেই সাইফুল ইসলামের। তাঁর প্রশ্ন, ফিলিং স্টেশনে লাইন কবে শেষ হবে। কারণ, লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হওয়ায় তাঁর আয় কমে গেছে। রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে আজ বুধবার বিকেল পাঁচটায় কথা হয় সাইফুলের সঙ্গে। নিজের মোটরসাইকেলে তেল নিতে বেলা দুইটায় লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। তিন ঘণ্টায়ও ফিলিং স্টেশনে ঢুকতে পারেননি। ভাড়ায় মোটরসাইকেল চালান সাইফুল। তেল নিয়েই তাঁকে ফিরতে হবে। তিনি বলেন, 'তেল না পেলে তো আর সংসার চলবে না।'

মধ্যপ্রাচ্যের যুদ্ধ জ্বালানি তেলের বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি করেছে, তার ফলে ভুগতে হচ্ছে বাংলাদেশকেও। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। মজুতের সংকট আপাতত নেই, সরকার এমন কথা বললেও মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়ায় চাহিদা গেছে বেড়ে। চাহিদা–জোগানের ফারাক থাকায় অনেক ফিলিং স্টেশনের জ্বালানি তেল দিনের প্রথম ভাগেই ফুরিয়ে যাচ্ছে।

সরকার ১৯ এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর পর মজুতের প্রবণতা ও 'প্যানিক বায়িং' কমবে বলে মনে করা হলেও এরপরও ফিলিং স্টেশনে লাইন কমছে না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।