তিন কিশোর স্বর্ণ ভেবে কেটে ভাগাভাগি করেছে ধাতব গণেশমূর্তি

তিন কিশোর স্বর্ণ ভেবে কেটে ভাগাভাগি করেছে ধাতব গণেশমূর্তি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের গণিপুর গ্রামে একটি ধাতব গণেশমূর্তি পাওয়া গেছে। প্রায় এক কেজি ওজনের সোনালি রঙের ওই মূর্তিকে ‘সোনা’ মনে করে তিন কিশোর হ্যাকস ব্লেড দিয়ে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর গ্রামজুড়ে কৌতূহল, রহস্য ও নানা জল্পনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে গণিপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে সাজু হোসেন তার বন্ধু মিনহাজ ও রব্বানীকে নিয়ে বাড়ির পাশের একটি মণ্ডপসংলগ্ন জঙ্গলে গাব ফল পাড়তে যায়।

গাছ থেকে নামার সময় সাজুর পায়ে মাটির নিচে শক্ত ধাতবজাতীয় কিছু অনুভূত হয়। পরে তিন বন্ধু মাটি খুঁড়ে সোনালি রঙের একটি গণেশমূর্তি উদ্ধার করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।