টিসিবির পণ্য আড়াই শ টাকা সাশ্রয় করতে মালেকা বানুর ৪ ঘণ্টার লড়াই

টিসিবির পণ্য আড়াই শ টাকা সাশ্রয় করতে মালেকা বানুর ৪ ঘণ্টার লড়াই

৭০ বছর বয়সী মালেকা বানু চোখে ভালো দেখেন না। বাঁ চোখটাতে ছানি পড়েছে তাঁর। টাকার অভাবে অস্ত্রোপচার করাতে পারেননি। এ অবস্থায় গতকাল বুধবার সকালে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য কিনতে রাজধানীর সায়েদাবাদ এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেলের লাইনে দাঁড়ান তিনি।

দুপুর ১২টার দিকে মালেকা বানুর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। ততক্ষণে প্রায় দুই ঘণ্টা ধরে পণ্য কিনতে অপেক্ষা করছেন তিনি। মাথার ওপর কাঠফাটা রোদ। অস্বস্তিকর গরম। মালেকা বানু জানান, পাশের একটি ছোট খাবার হোটেলে পানি খেতে চেয়েও পাননি।

মালেকা বানু রাজধানীর দয়াগঞ্জ এলাকায় সড়কের পাশে বসে পান বিক্রি করেন। থাকেনও ওই এলাকার এক কক্ষের একটি ঘরে। একসময় মানুষের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করলেও এখন আর পারেন না। স্বামী মারা গেছেন প্রায় ২৫ বছর। তিন ছেলের মধ্যে বড় ছেলেটিও কয়েক বছর আগে মারা গেছেন। মেজ ছেলেও অসুস্থ, পরিবার নিয়ে অন্যত্র থাকেন। মালেকা বানুর সঙ্গে রয়েছে শুধু ছোট ছেলেটি। তবে তাঁকে নিয়েও ‘অশান্তি’তে রয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।