টিসিবির লাইনে বেদনার কাব্য শৃঙ্খলা ও আওতা বাড়ানো প্রয়োজন

টিসিবির লাইনে বেদনার কাব্য শৃঙ্খলা ও আওতা বাড়ানো প্রয়োজন

উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ট্রাক সেল কেবল একটি সরকারি কর্মসূচি নয়; বরং টিকে থাকার অবলম্বন। মিরপুরের বিশেষ চাহিদাসম্পন্ন নাতিকে শিকলে বেঁধে টিসিবির ট্রাক সেলের লাইনে দাঁড়ানো সালেহা বেগমের গল্প আসলে বাংলাদেশের লাখো দরিদ্র মানুষের প্রতিদিনের সংগ্রামের প্রতিচ্ছবি।

কয়েক শ টাকা সাশ্রয়ের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো, বৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষা করা, এমনকি ট্রাকের পেছনে দৌড়ানো—এসব দৃশ্য শুধু দারিদ্র্যের নয়, রাষ্ট্রীয় সহায়তাব্যবস্থার সীমাবদ্ধতারও প্রতীক।

টিসিবির ট্রাক সেল কার্যক্রম নিঃসন্দেহে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ। বাজারে যেখানে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে প্রায় ৬৭৫ টাকা লাগে, সেখানে টিসিবি একই প্যাকেজ দিচ্ছে ৪৮০ টাকায়; অর্থাৎ একজন মানুষ প্রায় ২০০ টাকা সাশ্রয় করতে পারছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।