লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডায় তিস্তা সেতুর টোল প্লাজায় বাগ্বিতণ্ডার জেরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের অভিযোগে মামলা হয়েছে। বিশ্ববিদ্যাল�য়ের সহকারী প্রক্টর এ আর এম মাহবুবার রহমান বাদী হয়ে বুধবার দুপুরে সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় তিস্তা টোল প্লাজার অজ্ঞাতনামা ১৫–২০ জন কর্মীকে আসামি করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ সদস্যদের গালাগালি, হুমকি এবং তাঁদের ওপর চড়াও হওয়ার অভিযোগে আরেকটি মামলা করা হয়েছে। মামলার বাদী সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) এনামুল হক।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ওই ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। ঘটনা তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।































































































































































































































