গাজীপুরের টঙ্গীতে একটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) ও লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত হাফেজ নুর রহমানের ছেলে শরিফুল আলম আরিফ (৩২)।
পুলিশ জানায়, সম্প্রতি পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।































































































































































































































