টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, পরে ২৮ জন গ্রেপ্তার

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, পরে ২৮ জন গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে হামলার শিকার হয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের চার সদস্য। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। গতকাল বুধবার রাতে কেরানীরটেক বস্তিতে এসব ঘটনা ঘটে। ঘটনাস্থলে থেকে ৭ জনসহ পৃথক অভিযানে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গাজীপুরের টঙ্গীর কেরানীরটেক বস্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী রুনা বেগমের বাসার সামনে অভিযানে যায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১০-১২ জনের একটি দল অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার আছাবুর রহমানের দলের দুই সদস্য গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে চারটি ফাঁকা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।