ট্রাক চাপায় নারীর মৃত্যু, শিশু নিহত ইজি-বাইক ও বাসের সংঘর্ষে

ট্রাক চাপায় নারীর মৃত্যু, শিশু নিহত ইজি-বাইক ও বাসের সংঘর্ষে

ঝিনাইদহে ট্রাক চাপায় নারীর মৃত্যু ঘটেছে। এছাড়াও গোপালগঞ্জে বাস ও ইজি-বাইকের সংঘর্ষে শিশু নিহত হয়েছে।

ঝিনাইদহের আরাপপুর জামতলায় ট্রাক চাপায় শাম্মী আক্তার (৪১) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলায় স্বামীর সঙ্গে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জে বাস ও ইজি-বাইকের সংঘর্ষে সামিউল আলিম মোল্লা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইকের আরো ৫ যাত্রী আহত হন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।