দেবিদ্বারে ট্রাক্টরের চাকা বিস্ফোরণে চালকের মৃত্যু

দেবিদ্বারে ট্রাক্টরের চাকা বিস্ফোরণে চালকের মৃত্যু

দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় ট্রাক্টরের চাকার বিস্ফোরণে মো. শিপন (২৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন কুমিল্লার বুড়িচং উপজেলার রামনগর এলাকার বাসিন্দা। জানা যায়, শিপন নিজেই ট্রাক্টরের চাকার হাওয়া দিতে গিয়ে হঠাৎ বিকট শব্দে চাকা বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ট্রাক্টরের চাকার হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণে চালক নিহত হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে তদন্ত করছে পাশাপাশি আমরা হাইওয়ে পুলিশকে জানিয়েছি।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ট্রাক্টরের চাকার হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণে চালক নিহত হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে তদন্ত করছে পাশাপাশি আমরা হাইওয়ে পুলিশকে জানিয়েছি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।