ট্রেন ও মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ছাড়ে টিকিট

ট্রেন ও মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ছাড়ে টিকিট

প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মেট্রোরেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক মন্ত্রণালয়। আগামীকাল সোমবার থেকে এ সুবিধা কার্যকর হবে। আজ রোববার রেলপথ মন্ত্রণালয় ও মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ-সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে। আগামীকাল দুপুরে ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বিশেষ এই সেবা কার্যক্রম উদ্বোধন করবেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত চলমান মেট্রোরেলে ৬৫ বছর বা এর বেশি বয়সী যাত্রী এবং প্রতিবন্ধী/বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।