ঈদযাত্রার চতুর্থ দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসে কথা হয় এক যাত্রীর সঙ্গে। আজ সকাল থেকে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কিছু কিছু ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে করেও যাত্রীদের ঢাকা ছাড়তে দেখা গেছে।
ট্রেনের ছাদে যাত্রীদের উঠা নিয়ে প্রশ্নের জবাবে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, ট্রেনের ছাদে ওঠা দণ্ডনীয় অপরাধ। আমরা ছাদে উঠতে নিরুৎসাহিত করি। তারপরও মানুষ আইনটা মানে না। তারা জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করে।
ঈদযাত্রার যাত্রীদের চাহিদার আলোকে ট্রেনের সংখ্যা কম বলে জানান রেলওয়ের এই মহাপরিচালক। অতিরিক্ত ট্রেন কেনা ও ঈদযাত্রার জন্য ট্রেনের সংখ্যা বাড়ানোর চাহিদাপত্র দেওয়া হয়েছে বলে জানান তিনি।































































































































































































































