কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের চরকাউনিয়া গ্রামের জহিরুল ইসলাম ও সুমাইয়া বেগম দম্পতি ট্রেন থেকে নামার সময় তাঁদের দেড় বছর বয়সী সন্তান ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যায়।
সন্তানের বিপদ দেখে মুহূর্তের মধ্যেই প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে ছেলেকে জড়িয়ে ধরে শুয়ে থাকেন বাবা। এই দৃশ্য দেখে দম বন্ধ করে তাকিয়ে থাকেন লোকজন।
ধীরে ধীরে ট্রেনটি চলে যায়। বাবা–ছেলেকে অক্ষত অবস্থায় উঠে আসতে দেখে সবাই স্বস্তির নিশ্বাস ফেলেন।































































































































































































































