চট্টগ্রাম নগরের কসমোপলিটন এলাকায় একটি রডবোঝাই ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান (৬১)। তিনি কসমোপলিটন আবাসিক এলাকার ১১ নম্বর সড়কের একটি ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন।
ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে রডবোঝাই একটি ট্রাক কসমোপলিটন আবাসিক এলাকার ভেতরের সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইলেকট্রনিকসের দোকানে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কা দেওয়ার পর ট্রাকে থাকা রডগুলো ছিটকে পড়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান আবদুল মান্নান।
পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।































































































































































































































