টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈলে ট্রাকটি উল্টে যায়। এতে নিহত হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাড়ী গ্রামের মো. সাগর মিয়া (২০), রবিউল ইসলাম (২৫), রাজশাহীর তানোর উপজেলার বাতানপুর গ্রামের ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দশপাড়া পাড়া গ্রামের নজরুল ইসলাম (৬০) ও সদর উপজেলার মামুন (৪৫), নওগাঁর শারিকুল (২৫)।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব বলেন, রডবাহী ট্রাকটির রডের ওপর ত্রিপল ছিল। তার ওপর যাত্রী বহন করা হচ্ছিল। দুর্ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্ত করার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
ট্রাকটির যাত্রীরা ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী। কম ভাড়ায় গন্তব্যে যাওয়ার জন্য তাঁরা রডবাহী ট্রাকে উঠেছিলেন। ট্রাকটি সন্ধ্যায় ফেনী পৌঁছালে সেখান থেকে আরও ১৮ জন আরোহী নেয়। রাত একটার দিকে তাঁরা ঢাকা শহর পার হন।































































































































































































































